作词 : Siamul Ashraf
作曲 : Siamul Ashraf
দেখি নিজের ধংস নিজেই চোখে
যেনো আমি এক বোকা দর্শক
আমি আত্মবিশ্বাসী মস্তিষ্কে
খুজে ফিরি নিজের দর্শন
আমি দুষ্কর কোনো বস্তু নই,
তবু আমি উন্মাদ, আমি অসামাজিক
আমার দু'চোখে আজ বিন্দু পরিমান অশ্রু নেই
শুধু সময়ের দাবিতে ঘৃনা জমা টকটকে রক্তাক্ত চোখ দুটো,খুজে ফিরে নিজের দর্শন!
বয়স বেড়ে গেলো তবু সমাজ বুঝিনি,
আমি অসামাজিক,
তবে স্বার্থ খুঁজিনি...
সমাজ দূরে ঠেলে তবু আমি হারিনি,
আমি শিখে গেছি
তবে হারতে শিখিনি
সময় চলে গেলো,
আধার নেমে এলো,
লক্ষটা হেরে গেলো, উদ্যেশ্য যায়নি!
আমি চিনিনি সমাজ,আমি বুঝিনি তাদের,
যারা দিন শেষে হার মেনে একা পরে থাকে।
আমি শুনিনি তাদের, আমি বুজিনি তাদের
যারা হেরে গিয়ে হার মেনে পিছু ফিরে গেছে
Rap Part :
যতোবার উঠতে গেছি পিছের থেইকা টানে ক্যাডা
যতোবার লক্ষ নিছি উদ্দেশ্য তে দিছে বাধা
মনেতে জিদ পুইষা আগায় যামু নিজের মতো
লাগবোনা জীৎ আমার হারো নাইলে নতুন শিখো
ময়ুর ভাইবা কাছে ডাকি আইনা দেহি কবুতর
এম্নে কইরা ধোকা দিয়া সব নিয়া যায় জাদুকর
সব চালাকে জাদুকর সামনে গেলেই বালুচর
পার হইতে হইবো একা, একা আইছি আবার কসের ডর.
একদিন সফলতা দেইখা যারা হাতে মারবো তালি
আমি লেইখা রাখছি খাতায় কেডা কয়ডা দিছে গালি
হ বঞ্চিত আমি শুনি সমাজের বুলি
হ অসামাজিক আমি সমাজ ছাইড়া যাইতে রাজি
আমি কাফনের কাপরে জড়াবো নিজেরে
কবরে আজাবে পাপ এর ই হিসাবে
হাশরের মাঠেতে ঠ্যাকাবে কেডারে খোদার ওই পাল্লায় দেখামু তগোরে, যাহ
কত উত্তরের সন্ধানে প্রশ্নরা সারা দেয়
সেই প্রশ্নের উত্তরে মৃত্যুরা হানা দেয়
হানা দিয়ে তারা যেনো বুক চেপে বলে
হয় মরে যা নয়তো ফিরে আয় ফিরে আয়

热门推荐| 1 | |
|---|---|
| 2 | |
| 3 | |
| 4 | |
| 5 | |
| 6 | |
| 7 | |
| 8 | |
| 9 | |
| 10 |