作曲 : Mohibbullah Al Mamun
作词 : Bin Mustafa
মুসলমানের প্রথম কেবলা আল-আকসা
মুসলমানের প্রাণ স্পন্দন আল-আকসা
মুসলমানের আশা প্রত্যাশা আল আকসা
মুসলমানের প্রেম ভালোবাসা আল আকসা
মুসলমানের এই পূণ্যভূমি
ধন্য হয়েছে সব নবী পরশে
বীর সালাদিনের এ জন্মভূমি
অর্জিত রক্তের ইতিহাসে
ইতিহাস…
রক্তসাগর ঢেলে
দীপ্ত আওয়াজ তুলে
মুক্ত স্বাধীন হলো আকসা
জন্ম যাদের হয় রণাঙ্গনে
অস্ত্রের ঝংকারে ভাঙ্গে যার ঘুম
শাহাদাতের ক্ষুধা যার তনু মনে
শত্রুর হুংকারে হয়না নিঝুম
তারা ফিলিস্তিনি…
শোক থেকে শক্তি
চায় চির মুক্তি
স্বাধীন দেখতে আল আকসা
ইমাম মাহদীর ঐ রণ কাফেলা
এখান থেকেই শুরু করবে আবাদ
আল্লাহর প্রিয় নবী রুহুল্লাহ
অশান্ত পৃথিবীটা করবে আজাদ
জেগে উঠো আবার…
কোথায় বীরের জাতি
গড়ে তোল সম্প্রীতি
ডাকছে তোমায় আল আকসা

热门推荐| 1 | |
|---|---|
| 2 | |
| 3 | |
| 4 | |
| 5 | |
| 6 | |
| 7 | |
| 8 | |
| 9 | |
| 10 |