作词 : Mamunur Rashid
作曲 : Mamunur Rashid
তবু
তোমাকেই পড়ে মনে,
পেঁজা পেঁজা তুলো মেঘ জমে..
তবু তোমাকেই পড়ে মনে,
পেঁজা পেঁজা তুলো মেঘ জমে
আমি ভেসে যাই মেঘের সাথে।
বিনীত হৃদয় কাঁপে
অবনত মস্তিষ্কে নতজানু চেতনা
শরৎ ডেকে আনে সুখ অসুখ।
সুদূর অতীতের নোনা হাওয়া জমে
কতদিন পড়েনি মনে
এক এ এক এ ধরা দেয় ভারী হয় বুক।
তাঁতী মন বুনট হারায়,
শব্দ খুঁজে বেড়ায়
নীল আকাশের গায়
প্রগাঢ্ লীন বিষন্ন মলিন।
কে যেন ক্ষীণ স্বরে ডাকে
মৌনতার চিলেকোঠায়
অশুভ সংকেত দেখি লাল দরজায়।
তাঁতী মন বুনট হারায়,
শব্দ খুঁজে বেড়ায়
নীল আকাশের গায়
প্রগাঢ্ লীন বিষন্ন মলিন।
তবুও
তোমাকেই পড়ে মনে,
পেঁজা পেঁজা তুলো মেঘ জমে
আমি ভেসে যাই মেঘের সাথে।

热门推荐| 1 | |
|---|---|
| 2 | |
| 3 | |
| 4 | |
| 5 | |
| 6 | |
| 7 | |
| 8 | |
| 9 | |
| 10 |